মমেকের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন আরও ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন ছিলেন করোনা পজিটিভ ও তিনজন উপসর্গ নিয়ে ইউনিটটিতে চিকিৎসাধীন ছিলেন।
মৃতদের মধ্যে চারজনই ময়মনসিংহ জেলার এবং অন্যজন শেরপুরের বাসিন্দা। এদিকে, হাসপাতালের পিসিআর ল্যাব ও
অ্যান্টিজেন টেস্টে এক দিনে আরও ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
রোববার (৩০ জানুয়ারি) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, করোনা ইউনিটে নতুন করে ২০ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ জনে। এরমধ্যে করোনা পজিটিভ রোগী ৩৭ জন। এছাড়াও বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন চারজন। অন্যদিকে ২৪ ঘণ্টায় ৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।