Ortho Songbad আর্কাইভ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৩
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার (২৯ জানুয়ারি) ভোর ৬টা থেকে রোববার (৩০ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

রোববার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার ৬৩ জনের কাছ থেকে ২০ হাজার ৪৮৭ পিস ইয়াবা, ৫৮ দশমিক ৫ গ্রাম ১৫ পুরিয়া হেরোইন, ৬ কেজি ৮৯০ গ্রাম গাঁজা, পাঁচটি নেশাজাতীয় ইনজেকশন ও ৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মুল সাইট থেকে

পুজিবাজার