Ortho Songbad আর্কাইভ

মুনাফা কমেছে নাভানা সিএনজির

মুনাফা কমেছে নাভানা সিএনজির
শেয়ারবাজারে তালিকাভুক্ত নাভানা সিএনজির চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ২১) শেয়ারপ্রতি মুনাফা ৩৫ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১১ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.১৭ টাকা। এ হিসেবে কোম্পানিটির ইপিএস কমেছে ০.০৬ টাকা বা ৩৫ শতাংশ।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২১) ইপিএস হয়েছে ০.০৫ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.০৬ টাকা। এহিসেবে কোম্পানিটির ইপিএস কমেছে ০.০১ টাকা বা ১৭ শতাংশ।

২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪.৬১ টাকায়।

মুল সাইট থেকে

পুজিবাজার