Ortho Songbad আর্কাইভ

মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু

মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন ও উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আইসিইউতে চিকিৎসাধীন ৮ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৭৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন ৭৫ জনের মধ্যে ৪৬ জন করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৭৪৮টি নমুনা পরীক্ষা করে ২৪৫ জন করোনা শনাক্ত হয়েছেন।

মুল সাইট থেকে

পুজিবাজার