ইউক্রেন সীমান্তে রাশিয়া সৈন্য বাড়িয়েছে: দাবি যুক্তরাষ্ট্রর

ইউক্রেন সীমান্তে রাশিয়া সৈন্য বাড়িয়েছে: দাবি যুক্তরাষ্ট্রর
ইউক্রেনে হামলার শঙ্কা আরও বেড়েই চলেছে। সেদেশে সীমান্তের কাছাকাছি ও বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত এলাকায় রাশিয়া তাদের সৈন্য মোতায়েন বাড়িয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন মিশনের এক বিবৃতির বরাত দিয়ে শুক্রবার এ খবর জানিয়েছে বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন সীমান্তের কাছাকাছি ও বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত বেশকিছু এলাকায় সেনা সংখ্যা বাড়িয়েছে পুতিন সরকার। এতে করে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশ আগের চেয়ে দ্রুত হারে বেড়েই চলেছে। তবে, কূটনৈতিকভাবে এ সংকট সমাধানে চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেন সীমান্তের কাছাকাছি রাশিয়ার প্রায় ১ লাখ ৯০ হাজার সেনা মোতায়েন করেছে বলে ধারণা করছে মার্কিন মিশনের সৈন্যরা। গত ৩০ জানুয়ারি এ সেনা সংখ্যা ছিল প্রায় ১ লাখ। এর মধ্যে ইউক্রেন সীমান্তের কাছাকাছি আরও প্রায় ৯০ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এ ধরণের কথা বরাবরই অস্বীকার করে আসছে মস্কো।

ইউক্রেনের জাতিগত রুশ অধ্যুষিত ডনবাস অঞ্চলের নেতারা সেখানকার লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য আদেশ জারি করেছেন। নেতারা প্রথমে নারী, শিশু ও বয়স্কদের রাশিয়া সরিয়ে নেওয়া জন্য বলেছেন। ধারণা করা হচ্ছে এ অঞ্চলে হামলা চালাতে পারে রাশিয়া। কারণ ডনবাসের স্বশাসিত দুটি অঞ্চল থেকে রাশিয়ায় আসা মানুষদের আশ্রয় ও খাবার দিতে রুশ সরকারকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

স্বঘোষিত ডনেটস্ক পিউপিল’স রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ঘোষণায় বলেছেন, পূর্ব ইউক্রেন ছেড়ে যাওয়া মানুষদের আশ্রয়ের ব্যবস্থা করতে সম্মত হয়েছে রাশিয়া। নারী, শিশু এবং বয়স্করা এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না