Ortho Songbad আর্কাইভ

কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা নিবেদন
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে সোমবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় ব্যাংকের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ কায়সার আলী।

এছাড়া অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান ও ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম সহ ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা-
কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার