Ortho Songbad আর্কাইভ

২৮ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

২৮ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজধানীর পল্টন মডেল থানা এলাকা থেকে ২৮ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ মেহেদী হাসান অপু, মোঃ জাহাঙ্গীর হোসেন ও সাব্বির ওরফে নাদিম ওরফে বেজী নাদিম। এসময় তাদের  কাছে থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত।

তিনি বলেন, শনিবার (১৯ ফেব্রুয়ারি ২০২২) রাত ১০:৩০টায় পল্টন মোড় এ,আর,মল্লিক টাওয়ার এর সামনে অভিযান চালিয়ে মাদক  ব্যবসায়ী মেহেদী ও জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। এসময় ২০ কেজি গাঁজা  উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত মেহেদীর দেয়া তথ্য মতে রবিবার (২০ ফেব্রুয়ারি ২০২২) রাত ১:৩০টায় শেরে বাংলানগর থানার শহীদ সোহরায়ার্দী মেডিকেল কলেজের মেইন গেটের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সাব্বিরকে  গ্রেফতার করা হয়। এসময় ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করা হয়েছে। তাদের নামে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মুল সাইট থেকে

পুজিবাজার