ইউক্রেন জরুরি অবস্থা জারি

ইউক্রেন জরুরি অবস্থা জারি

ইউক্রেন জরুরি অবস্থা জারি করা হয়েছে। তবে দেশটির রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত দুই এলাকা ডোনেস্ক ও লুহানস্ক এর আওতার বাইরে থাকবে। বুধবার ইউক্রেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওলেক্সি দানিলভ এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।


ওলেক্সি দানিলভ বলেন, জরুরি অবস্থা ৩০ দিন স্থায়ী হবে। প্রয়োজনে এটি আরও ৩০ দিন বাড়ানো যেতে পারে।


২০১৪ সাল থেকে রুশ বিচ্ছিন্নতাবাদীরা ডোনেস্ক ও লুহানস্কের কিছু অংশ নিয়ন্ত্রণ করেছে। সেখানে স্বতন্ত্র শাসন ব্যবস্থাও প্রতিষ্ঠা করেছে তারা। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অঞ্চল দুটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন। একইসঙ্গে সেখানে রুশ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের জন্য যে কৌশলগত হুমকির কথা বলেছেন, সেদিকে ইঙ্গিত করে ওলেক্সি দানিলভ জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনা করেননি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না