ম্যাকসন স্পিনিংয়ের ক্যাটাগরি পরিবর্তন

ম্যাকসন স্পিনিংয়ের ক্যাটাগরি পরিবর্তন
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন স্পিনিং লিমিটেড ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উঠে এসেছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিটি পুঁজিবাজারে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাব বছরে ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে ‘এ’ ক্যাটাগরিতে উঠে এসেছে।

উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী রোববার (২৭ ফেব্রুয়ারি) থেকে লেনদেনের প্রথম ৩০ কার্যদিবস কোম্পানিটির শেয়ার কিনতে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন