ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাজার এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নবীনগর উপজেলার মহেশপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে আউয়াল মিয়া (৫০) এবং একই গ্রামের হেকিম বেপারীর ছেলে ফয়েজ মিয়া (৪৫)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান।
ওসি আরও জানান, দুর্ঘটনায় আহত অপর দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।