পুরস্কার পাচ্ছে পাটশিল্পের উন্নয়নে অবদান রাখা ১১ ব্যক্তি-প্রতিষ্ঠান

পুরস্কার পাচ্ছে পাটশিল্পের উন্নয়নে অবদান রাখা ১১ ব্যক্তি-প্রতিষ্ঠান
সোনালী আঁশ খ্যাত দেশের পাটশিল্পের বিকাশে এবং এ খাতের উন্নয়নে অবদান রাখায় দেশের ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হচ্ছে। এছাড়া সাত অংশীজন পাচ্ছেন শুভেচ্ছা স্মারক।

বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা ১১টায় সচিবালয়ে জাতীয় পাট দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এ তথ্য জানান।

তিনি বলেন, পাটখাতের উন্নয়নে গবেষণা কার্যক্রম, পাটবীজ আমদানিতে নির্ভরশীলতা হ্রাস, পাটবীজ উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জন, প্রচলিত ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়ানোর মতো কার্যক্রম নেওয়ার মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উৎসাহিত করার লক্ষ্যে এবছর পাট দিবসে ১১টি ক্যাটাগরিতে ১১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হচ্ছে। এছাড়াও পাট সংশ্লিষ্ট অংশীজনদের ৭টি শুভেচ্ছা স্মারক দেওয়া হবে।

পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণায় সেরা গবেষক/বিজ্ঞানী/উদ্ভাবক হিসেবে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম জাকির হোসেন।

সেরা পাটবীজ উৎপাদনকারী চাষি মো. সাহানুর আলম সান্টু, সেরা পাট উৎপাদনকারী চাষি মো. আ. রাজ্জাক প্রাং, পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল রাণু এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পাটজাত পণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পাটের সুতা উৎপাদনকারী সেরা পাটকল আকিজ জুট মিলস লি., পাটের সুতা রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান করিম জুট স্পীনার্স লি., বহুমুখী পাটজাত পণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি, বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী সেরা উদ্যোক্তা প্রতিষ্ঠান জনতা জুট মিলস লিমিটেড।

এছাড়াও বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী সেরা উদ্যোক্তা (মহিলা) কোহিনুর ইয়াছমিন ও বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী সেরা উদ্যোক্তা (পুরুষ) মো. আব্দুল হাকিমকে এ পুরস্কার দেওয়া হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা