Ortho Songbad আর্কাইভ

দশ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২

দশ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২
খুলনায় ১০ লাখ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২ মার্চ) রাতে খুলনার সোনাডাঙ্গা এলাকার পুষ্প রেস্ট হাউজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- বাগেরহাটের কচুয়া এলাকার মোশারফ হোসেনের ছেলে মো. সালাউদ্দিন শেখ (২৪) ও একই এলাকার মৃত নেছার উদ্দিন শেখের ছেলে মো. একরাম শেখ (৫২)।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুষ্প রেস্ট হাউজ এলাকায় অভিযান চালিয়ে মো. সালাউদ্দিন শেখ ও মো. একরাম শেখকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ লাখ জাল টাকা জব্দ করা হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার