Ortho Songbad আর্কাইভ

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৫

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৫
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার (৫ মার্চ) ভোর ৬টা থেকে রোববার (৬ মার্চ) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চলিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৭৩৬ পিস ইয়াবা, ৫৬ গ্রাম হেরোইন ও ১৪ কেজি ২৯৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা করাহয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার