Ortho Songbad আর্কাইভ

ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়নে সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়নে সম্মেলন অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকা ইস্ট, ঢাকা সেন্ট্রাল জোন ও ঢাকার কর্পোরেট শাখাসমূহের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ মার্চ ২০২২ রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

এতে আরও বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম, মোঃ মিজানুর রহমান ভ্ুঁইয়া ও মিফতাহ উদ্দিন। ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মোঃ মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা ইস্ট জোনপ্রধান মোঃ আমিনুর রহমান।

সম্মেলনে দুই জোনের অধীন ও ঢাকাস্থ কর্পোরেট শাখারসমূহের শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ অংশগ্রহণ করেন।

মুল সাইট থেকে

পুজিবাজার