ব্লক মার্কেটে লেনদেন ২২ কোটি টাকার

ব্লক মার্কেটে লেনদেন ২২ কোটি টাকার
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (৯ মার্চ) ব্লক মার্কেটে মোট ১৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট ৪৪ লাখ ৬৯ হাজার ৫০৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২২ কোটি ৮৩ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৫ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিডিকম। কোম্পানিটি  ৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন করে ।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ড্রাগন সোয়েটার। কোম্পানিটি  ৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার বিক্রি করে ।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আলহাজ্ব টেক্সটাইল, দেশ গার্মেন্টস, ফরচুন, জিবিবি পাওয়ার, লাভেলো আইসক্রিম, ম্যাকসন্স স্পিনিং, মালেক স্পিনিং, ম্যারিকো, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ফার্মা এইডস, প্রভাতি ইন্স্যুরেন্স, আরডি ফুড, রবি, স্কয়ার ফার্মা, ভিএফএস থ্রেড ডাইং ইয়াকিন পলিমার লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন