লংকাবাংলা ফাইন্যান্স ও ইউ এস-বাংলার মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

লংকাবাংলা ফাইন্যান্স ও ইউ এস-বাংলার মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড ও ইউ এস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর পক্ষে হেড অফ রিটেইল বিজনেস, খোরশেদ আলম চুক্তিতে স্বাক্ষর করেন এবং ইউ এস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড এর পক্ষে হেড অফ মার্কেটিং এবং সেলস, মোঃ সফিকুল ইসলাম সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।

জানা যায়, চুক্তির মাধ্যমে লংকাবাংলার মাস্টারকার্ড টাইটানিয়াম এবং ভিসা প্লাটিন্যাম ক্রেডিট কার্ড ব্যবহারকারিগণ ইউ এস-বাংলা এয়ারলাইন্স লিঃ থেকে ঢাকা- মালদ্বীপ- ঢাকা রিট্যার্ন এয়ার টিকিট ক্রয়ের ক্ষেত্রে আকর্ষণীয় মূল্যে ৩৪,৯৯৯ টাকায় উপভোগ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স এর হেড অফ কার্ডস, মোঃ মিনহাজ উদ্দিন, হেড অফ কার্ডস সেলস, খাজা ওয়াছিউল্লাহ এবং ইউ এস-বাংলা এয়ারলাইন্স লিঃ এর সহকারী ম্যানেজার, ফাহমি ফারুকি সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি