অবশেষে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন সাকিব

অবশেষে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন সাকিব

হঠাৎ সিদ্ধান্ত বদল, দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন সাকিব। মানসিক অবসাদের কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। শুধু দক্ষিণ আফ্রিকা সফর নয়, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়া হয় তাকে।


তবে আজ (শনিবার) হঠাৎ করেই এই ইস্যুতে এলো নতুন মোড়। এবার খোদ সাকিব আল হাসান নিজেই জানালেন, চলতি দক্ষিণ আফ্রিকা সফরে যেতে প্রস্তুত তিনি। শুরুতে দ্বিধায় থাকলেও, এখন নিজেকে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য এভেইলেবল বলে জানালেন সাকিব।

পরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, আগামীকাল (রোববার) রাতে দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন সাকিব।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের