Ortho Songbad আর্কাইভ

নারী দিবসে নারী রাইডারদের নিয়ে রানারের র‍্যালী

নারী দিবসে নারী রাইডারদের নিয়ে রানারের র‍্যালী
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রানার অটোমোবাইলস লিমিটেড নারী রাইডারদের নিয়ে "ব্রেক দ্যা লিমিট" র‍্যালির আয়োজন  করেছে। প্রোগ্রামটি ১১ই মার্চ, শুক্রবার রানারের হেড অফিসে আয়োজন করা হয়।

সোমবার (১৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাজের নানা প্রতিকূলতা পার করে ব্যাক্তিগত যানবাহন হিসেবে মোটরসাইকেল ব্যবহার করে দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন অনেক নারীরা। তাদের এগিয়ে যাওয়ার সাহসিকতা ও অনুপ্রেরণাকে সমর্থন জানায় রানার।

বর্তমানে রানারের স্কুটি ১১০, কাইট+ সহ আরও কিছু মোটরসাইকেল নারীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নারীদের ব্যাক্তিগত যানবাহন ব্যবহারে উৎসাহিত করতে ও নিরাপদ সড়ক গড়তে রানারের এই র‍্যালির আয়োজন। আয়োজনের অংশ হিসেবে ছিল র‍্যালি, ফ্রী সার্ভিসিং সুবিধা ও উপহার।

মুল সাইট থেকে

পুজিবাজার