Ortho Songbad আর্কাইভ

এনভয় টেক্সটাইলের শেয়ার ক্রয় করবে শেলটেক সিরামিকস

এনভয় টেক্সটাইলের শেয়ার ক্রয় করবে শেলটেক সিরামিকস
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইলের ৩৩ লাখ ৬৪ হাজার ৬৯৫টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছে শেলটেক সিরামিকস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কুতুবউদ্দিন আহমেদ এবং তানভীর আহমেদ শেলটেক সিরামিকসের চেয়ারম্যান এবং উদ্যোক্তা পরিচালক। এই দুজন আবার এনভয় টেক্সটাইলের চেয়ারম্যান ও ব্যাবস্থাপনা পরিচালক। কোম্পানির এই দুই পরিচালক ৩৩ লাখ ৬৪ হাজার ৬৯৫টি শেয়ার কিনবে।

শেলটেক সিরামিকস আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।

মুল সাইট থেকে

পুজিবাজার