বাংলাদেশ থেকে সিমেন্ট আমদানি করবে মিয়ানমার

বাংলাদেশ থেকে সিমেন্ট আমদানি করবে মিয়ানমার
গত বছর সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে সিমেন্টের দাম ক্রমাগত বাড়তে থাকে।

বাংলাদেশ থেকে ৩ হাজার টন সিমেন্ট আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমার।

নারিনজারা নিউজের প্রতিবেদন বলছে, এ মাসের শুরুতে নায়পিতো নাসাকা কাউন্সিল অনুমোদন দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের কাছে দেশটির স্টেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বাংলাদেশ থেকে সিমেন্ট আমদানির অনুমতি চাইলে এ সিদ্ধান্ত আসে।


স্টেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান টিন অং ও বলেন, "বাজার মূল্য স্থিতিশীল রাখতে আর ন্যায্য দামে বিক্রি করতে রাখাইন রাজ্য সরকারকে সিমেন্ট আমদানির অনুমতি দেওয়া হয়েছে।"


এর আগে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে সিমেন্ট ও সার বাণিজ্যে নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি।


বর্তমানে, রাখাইন রাজ্যে এক ব্যাগ সিমেন্ট বিক্রি হয় ১২ হাজার থেকে ১৬,৫০০ কিয়াতে, গত বছরের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের আগে যা ৭-৮ কিয়াতে বিক্রি হতো। বাংলাদেশ থেকে আমদানি শুরু হলেই দেশটিতে সিমেন্টের দাম কমবে বলে আশা করা হচ্ছে।


সূত্র: টিবিএস

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না