ইউক্রেনের ১ লাখ শরণার্থী নেবে নরওয়ে

ইউক্রেনের ১ লাখ শরণার্থী নেবে নরওয়ে
ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু মানুষ।

এমন পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে প্রতিদিনই দেশ ছেড়ে পালাচ্ছে বহু ইউক্রেনীয় নাগরিক। তাদের প্রধান গন্তব্য প্রতিবেশী দেশগুলো। তবে সুদূর নরওয়েতেও আশ্রয় নিয়েছে বহু ইউক্রেনীয় শরণার্থী। খবর রয়টার্সের।

নরওয়ের প্রধানমন্ত্রী জানিয়েছেন, এ বছর ৩০ হাজার ইউক্রেনীয় নরওয়েতে প্রবেশ করবে বলে ধারণা করছেন তিনি। তবে তার দেশ এক লাখ শরণার্থী নিতেও প্রস্তুত।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার নরওয়েজিয়ান প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোয়ের দেশটির পার্লামেন্টে জানিয়েছেন, তার দেশ লক্ষাধিক ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্যই প্রস্তুত হচ্ছে।

স্টোয়ের বলেন, আমাদের ৫৪ লাখ জনসংখ্যার দেশে যদি ধারণার চেয়ে বেশি শরণার্থী ঢোকে, তাহলে তাদের স্টেডিয়াম, গুদাম, এমনকি তাঁবুতেও থাকতে হতে পারে।

তিনি আরও বলেন, এমন ঘটনা যে ঘটবেই তা নয়। তবে পরিস্থিতি মোকাবিলায় আমাদের অবশ্যই পরিকল্পনা ও প্রস্তুতি থাকতে হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না