ট্রাক-টমটম সংঘর্ষে তিনজন নিহত

ট্রাক-টমটম সংঘর্ষে তিনজন নিহত
ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌর শহরে ট্রাক ও টমটমের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

শনিবার সকাল ৮টার দিকে মাধবপুর ফায়ার সার্ভিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার বারচান্দুরা গ্রামের নফল উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম (২৮) একই উপজেলার মুরাদপুর গ্রামের মালেক মিয়ার ছেলে আমসু মিয়া (৩৫) ও পূর্ব মাধবপুর গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে টমটম চালক সামাদ মিয়া (৩০) ।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সিলেটগামী ট্রাক ও টমটমের মুখোমুখি সংঘর্ষে মফিজুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায়  সামাদ মিয়া ও আমসু মিয়াকে সিলেটের ওসমানী মেডিকেলে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আব্দুর রাজ্জাক বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও টমটম জব্দ করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট