নারায়ণগঞ্জে ৪৩ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত

নারায়ণগঞ্জে ৪৩ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত
নারায়ণগঞ্জ জেলা পুলিশের দুইজন উপপরিদর্শকসহ (এসআই) মোট ৪৩ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম এ তথ্য জানিয়েছেন।

পুলিশ সুপার বলেন, ইতোমধ্যে জেলা পুলিশের দুইজন উপপরিদর্শকসহ ৪৩ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে চারজনকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) আইসোলেশনে রাখা হয়েছে।

বাকিরা জেলা পুলিশ লাইনসে ও বাসায় আইসোলেশনে রয়েছেন। আক্রান্তদের সবাই এখন পর্যন্ত ভালো আছেন। তাদের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।

এর আগে গত ২৭ এপ্রিল জেলায় ২৬ জন পুলিশ সদস্য আক্রান্ত বলে পুলিশ সুপার জানিয়েছেন। গত দুইদিনে আরও ১৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। এ নিয়ে নারায়ণগঞ্জ জেলায় ৯২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট