করোনার বিষয়ে ট্রাম্পকে ১২ বার সতর্ক করা হয়েছিল

করোনার বিষয়ে ট্রাম্পকে ১২ বার সতর্ক করা হয়েছিল
করোনাভাইরাসের ভয়াবহতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অন্তত ১২ বার সতর্ক করেছিল মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ।

দেশটির জাতীয় দৈনিক ওয়াশিংটন পোস্ট সূত্রের বরাতে বৃহস্পতিবারের এক অনলাইন প্রতিবেদনে এমনটাই দাবি করেছে।

করোনার প্রাদুর্ভাব শুরুর দিকে ভাইরাসটির ভয়াবহতা নিয়ে উদাসীন থাকার অভিযোগ আছে ট্রাম্পের বিরুদ্ধে। অনেক বিশেষজ্ঞ বলছেন, আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে গড়িমসি করার কারণে যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে সেই অভিযোগ জোরালো হলো।

মার্কিন প্রশাসনের একাধিক শীর্ষ কর্মকর্তাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হচ্ছে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি সময়ে করোনাভাইরাসের ভয়াবহ ক্ষতি সাধনের সক্ষমতা নিয়ে ট্রাম্পের কাছে কমপক্ষে ১২টি প্রতিবেদন দিয়েছিল সিআইএ। কিন্তু সেই সতর্কবার্তায় আমলে না নিয়ে তা হেলায় উড়িয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট।

উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাসের উৎপত্তি। কিন্তু করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির ১০ লাখ ৬৮ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ৬২ হাজারের বেশি কোভিড-১৯ রোগী।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না