Ortho Songbad আর্কাইভ

স্বপ্ন এখন চট্রগ্রাম হালিশহরের চূনা ফ্যাক্টরি মোড়ে

স্বপ্ন এখন চট্রগ্রাম হালিশহরের চূনা ফ্যাক্টরি মোড়ে
দেশের অন্যতম রিটেইল চেইন শপ স্বপ্ন’র নতুন আউটলেট এখন চট্রগ্রাম হালিশহরের চূনা ফ্যাক্টরি মোড়ে। মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ১০টায় হালিশহরের চূনা ফ্যাক্টরি মোড়ে (গাউছিয়া মাজারের পাশে) নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের ১১ নং ওয়ার্ড দক্ষিণ কাট্টলির কাউন্সিলর অধ্যাপক ইসমাইল, মো. দেলোয়ার হোসেন খোকা, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী যুব লীগ, চট্টগ্রাম মহানগর, হুরে আরা বিউটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর, ১১,২৫,২৬ নং ওয়ার্ড , এরশাদুল আমিন চৌধুরী, মহানগর আওয়ামী লীগ নেতা ও সাবেক জিএস, এম ই এস কলেজ, স্বপ্নের রিজিওনাল হেড অফ অপারেশন আবদুল্লাহ আল মাহবুব ও চট্রগ্রামের রিজিওনাল ম্যানেজার সাইফুর রব তারেক ।

‘স্বপ্ন’র রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, আমরা আশা করছি স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে এখানকার মানুষ স্বপ্নতে নিয়মিত বাজার করবেন। স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে এ আউটলেটে।

নতুন এই আউটলেটের ঠিকানা : এমিটি কাভিয়্যু ইসলাম টাওয়ার, ১৭০৫/ বি, ব্লক -জে, চূনা ফ্যাক্টরি মোড় (গাউছিয়া মাজারের পাশে), হালিশহর, চট্টগ্রাম। আউটলেটের উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় অফার। থাকছে হোম ডেলিভারি সেবা। হোম ডেলিভারির জন্য যোগাযোগের নাম্বার ০১৪০১-১৮৮১৫৩ ।

মুল সাইট থেকে

পুজিবাজার