Ortho Songbad আর্কাইভ

মুলধন উত্তোলনের অনুমোদন পেল আছিয়া সি ফুড

মুলধন উত্তোলনের অনুমোদন পেল আছিয়া সি ফুড
কোয়ালিফাইড ইনভেস্টর অফারের মাধ্যমে শেয়ারবাজার থেকে মূলধন উত্তোলনের অনুমতি পেয়েছে আছিয়া সি ফুড। মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৮১৯তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।

জানা যায়, কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা উত্তোলন করবে।

উত্তোলিত অর্থ দিয়ে যন্ত্রপাতি স্থাপন, ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

এছাড়া, কোম্পানিটির ২০২০-২১ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে ১.৮৮ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.০৭ টাকায়।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার