Ortho Songbad আর্কাইভ

ইসলামী ব্যাংকে ইন্টারনাল অডিট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকে ইন্টারনাল অডিট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আয়োজিত ইফেক্টিভ ইন্টারনাল অডিট প্রসিডির্উ বিষয়ক এক কর্মশালা মঙ্গলবার (০৫ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে কর্মশালায় বক্তব্য দেন। এতে আরও বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. নাইয়ার আজম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. রুহুল আমিন ও মো. রাজা মিয়া।

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির প্রিন্সিপাল এসএম রবিউল হাসানের সভাপতিত্বে এ সময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সিরাজুল আলম উপস্থিত ছিলেন।

ব্যাংকের অডিট এবং ইনপ্সেকশন ডিভিশন ও কমপ্লায়েন্স ডিভিশনের সংশিষ্ট নির্বাহী ও কর্মকর্তাগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

মুল সাইট থেকে

পুজিবাজার