Ortho Songbad আর্কাইভ

টেকনাফে অভিযানে অস্ত্রসহ আটক ৩

টেকনাফে অভিযানে অস্ত্রসহ আটক ৩
কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে সালমান শাহ বাহিনীর প্রধান সালমানসহ তিনজনকে আটক করেছে ১৬ এপিবিএন পুলিশ।

আটককৃতরা হলেন- সোনা মিয়ার ছেলে সালমান শাহ (২০), দিল মোহাম্মদের ছেলে মো. শফি (১৯) ও করিম উল্লাহর ছেলে কাছিম ওরফে ফড়িঙ্গা (২০)।

বৃহস্পতিবার (৫ মে) রেজিস্টার্ড ক্যাম্পের এফ/৬ ব্লকে ওই অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। ১৬ এপিবিএনের অধিনায়ক তারিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে পরবর্তী সময় আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার