করোনায় আক্রান্ত পেরুর কৃষিমন্ত্রী

করোনায় আক্রান্ত পেরুর কৃষিমন্ত্রী
বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানসহ মন্ত্রিসভার সদস্যদের মহামারি করোনায় আক্রান্তের ঘটনা বেড়েই চলেছে। সবশেষ ল্যাতিন আমেরিকার দেশ পেরুর কৃষিমন্ত্রী জোর্গে মন্টিনিগ্রো করোনায় আক্রান্ত হলেন।

দেশটির কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, করোনার উপসর্গ দেখ দিলে বুধবার করোনা পরীক্ষা করান জোর্গে মন্টিনিগ্রো। তারপর সেই পরীক্ষার ফলে তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলে ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে তাকে আইসোলেশন করে রাখা হয়েছে।

আইসোলেশনে থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলে চিকিৎসা সেবা নিচ্ছেন তিনি। প্রতিবেদন অনুযায়ী, কৃষিমন্ত্রী সম্প্রতি খাবারের বাজার এবং ব্যবসায়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের জন্য তৈরি কোভিড-১৯ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না