Ortho Songbad আর্কাইভ

এএনএলের সাথে কৃষকদের অ্যাকাউন্ট খোলার চুক্তি করেছে ইউসিবি

এএনএলের সাথে কৃষকদের অ্যাকাউন্ট খোলার চুক্তি করেছে ইউসিবি
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) গত ১৭ মে ২০২২ তারিখে ব্যাংকের কর্পোরেট অফিসে এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেডের (এএনএল) সাথে কৃষকদের অ্যাকাউন্ট খোলার চুক্তি করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই চুক্তির অধীনে ইউসিবি, এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড (এএনএল) এর সাথে নিবন্ধিত কৃষকদের জন্য অ্যাকাউন্ট খুলবে । ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহ আলম ভূঁইয়া এবং এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মুনাজ্জিল রিয়াসাত তাদের প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি বিনিময় করেছেন।

অন্যান্যদের মধ্যে ইউসিবির এসএমই ব্যাংকিং প্রধান মোঃ মহসিনুর রহমান এবং এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড এর পক্ষে বি. এম হাসিবুল হাসান, হেড অব বিজনেস এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার