Ortho Songbad আর্কাইভ

জেএমবির দুই সদস্যের ২০ বছর কারাদণ্ড

জেএমবির দুই সদস্যের ২০ বছর কারাদণ্ড
খুলনায় বিস্ফোরক আইনে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যের ২০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১ লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২২ মে) দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- নুর মোহাম্মদ অনিক ও মো. মোজাহিদুল ইসলাম রাফি। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মুল সাইট থেকে

পুজিবাজার