চট্টগ্রাম বিমানবন্দরে আড়াই কোটি টাকার স্বর্ণবারসহ যাত্রী আটক

চট্টগ্রাম বিমানবন্দরে আড়াই কোটি টাকার স্বর্ণবারসহ যাত্রী আটক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজি ৩০০ গ্রাম স্বর্ণসহ (২৮টি বার) এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টম। এসব স্বর্ণের বাজারমূল্য দাম প্রায় দুই কোটি ৫০ লাখ টাকা।

রোববার (২৯ মে) সকাল ১০টা ২০ মিনিটে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৩৬৯ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়।

বিমানবন্দর কাস্টমের ডেপুটি কমিশনার মোহাম্মদ নিয়ামুল হাসান বলেন, জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৩৬৯ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন যাত্রী শফি আলম। তার লাগেজ স্ক্যান করে সন্দেহজনক বস্তুর উপস্থিতি পাওয়া যায়।

পরে লাগেজে থাকা ইস্ত্রি, লাইটার ও চার্জারের ভেতর থেকে ২৮ পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ ঘটনায় শফি আলমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট