ইউসিবির মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

ইউসিবির মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) গত ২৯ মে ২০২২ইং বাংলাদেশ ব্যাংকের সহায়তায় এসইআইপি প্রকল্পের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় যশোরে এসএমই সেগমেন্টের নতুন উদ্যোক্তাদের জন্য এক মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নসহ নতুন এসএমই-এর অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ইউসিবি নতুন প্রশিক্ষিত উদ্যোক্তাদের ব্যবসার উন্নয়নের জন্য ঋণ সুবিধা প্রদান করবে।

এস এম হাসান রেজা, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিস এবং সৈয়দ ফরিদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও, ইউসিবি যৌথভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোঃ আরিফুজ্জামান, অতিরিক্ত পরিচালক, এসএমই ও এসপিডি, বাংলাদেশ ব্যাংক; মোহাম্মদ জাহিদ ইকবাল, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক; মোঃ মহসিনুর রহমান, এসএমই প্রধান, ইউসিবি; ফকির আকতারুল আলম, খুলনা ও ফরিদপুর অঞ্চল প্রধান ইউসিবি; মোহাম্মদ মাসুদ রায়হান, লার্নিং ও ডেভেলপেন্ট প্রধান, ইউসিবি সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাবৃন্দ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি