সিএমএসএমই উদ্যোক্তাদের ই-লোন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক‍

সিএমএসএমই উদ্যোক্তাদের ই-লোন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক‍
ব্র্যাক ব্যাংক দেশের এসএমই উদ্যোক্তাদের জন্য প্ল্যাটফর্ম-ভিত্তিক ই-লোন সেবা চালু করতে কুরিয়ার সার্ভিস প্ল্যাটফর্ম ডেলিভারি টাইগার এবং ফাইন্যান্স ও ক্রেডিট স্কোরিং প্ল্যাটফর্ম ডানা ফিনটেকের সাথে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই চুক্তির মাধ্যমে কুটির, অতি ক্ষুদ্র , ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা (সিএমএসএমই), যারা ডেলিভারি টাইগারের মাধ্যমে সারা দেশে তাদের পণ্য বিতরণ করবে, ব্র্যাক ব্যাংক থেকে ‘প্ল্যাটফর্ম ভিত্তিক এসএমই ঋণ সুবিধা পাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্র্যাক ব্যাংক ডেলিভারি টাইগারের নিবন্ধিত সিএমএসএমই’দেরকে স্বল্পমেয়াদে ই-লোন সুবিধা দেবে। আর ডানা ফিনটেক ডিজিটাল পদ্ধতিতে গ্রাহকদের অনবোর্ডিং ও ক্রেডিট স্কোরকার্ড তৈরি করার জন্য ব্র্যাক ব্যাংক-কে প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে।

ব্র্যাক ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন, ডেলিভারি টাইগারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর, ডানা ফিনটেকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা গাজী ইয়ার মোহাম্মদ গত ২৫ মে ২০২২ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এছাড়াও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,এই এসএমই ই-লোনের লক্ষ্য ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিষ্ঠানদের মধ্যে দ্রুত ও সহজে অর্থায়ন প্রদান করা। এই প্রতিষ্ঠানসমূহের সারাদেশে গ্রাহক আছে এবং এরা প্রচলিত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের বিকল্প হিসাবে কাজ করবে। ডেলিভারি টাইগার এবং ডানা ফিনটেক প্ল্যাটফর্ম এসএমইদের তাদের মার্চেন্ট পোর্টাল / অথবা মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে এই লোন সুবিধার জন্য আবেদন করার সুবিধা দেবে।

এই চুক্তির বিষয়ে ব্র্যাক ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন বলেন, “ব্র্যাক ব্যাংক সিএমএসএমই’দের দ্রুত অর্থায়নের চাহিদা মেটাতে নতুন প্রযুক্তির ওপর জোর দিচ্ছে। প্রযুক্তি ব্যবসায়িক রূপান্তরকে সামনে এগিয়ে নেয় ও  দ্রুত সেবা প্রদানে সহায়তা করে। যার ফলে গ্রাহকদের ব্যাংকিং করার অভিজ্ঞতা উন্নত হয়। তাই এই অংশীদারিত্ব প্রমাণ করে যে, ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজ ও দ্রুত অর্থায়ন সেবা নিশ্চিত করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি