ইসলামিক উইন্ডো চালু করবে আইডিএলসি ফাইন্যান্স

ইসলামিক উইন্ডো চালু করবে আইডিএলসি ফাইন্যান্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ইসলামিক ফাইন্যান্স উইন্ডোর আওতায় ইসলামি অর্থায়ন চালু করতে যাচ্ছে। এই উইন্ডোর আওতায় ইসলামী শরীয়াহভিত্তিক ব্যবসা পরিচালনা করা হবে।

মঙ্গলবার (৩১ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ৩১৪তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমতি সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে। ইসলামিক উইন্ডো চালু হলে প্রচলিত ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি শরীয়াহ ভিত্তিক ব্যবসা চলবে।

কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে।

উল্লেখ্য, আইডিএলসি ফাইন্যান্স বেসরকারি খাতে দেশের সবচেয়ে বড় নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। কোম্পানিটি ১৯৯২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর পরিশোধিত মূলধন ৪১৫ কোটি ৬৯ লাখ টাকা। সর্বশেষ বছরে কোম্পানিটি শেয়ার প্রতি ৫ টাকা ৩৪ পয়সা আয় করেছে। ওই বছর আইডিএলসি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাসসহ ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে কোম্পানিটি ইসলামিক উইন্ডো চালু করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ দেশের ধর্মপ্রাণ মানুষদের একটি অংশ প্রচলিত ধারার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আমানত রাখা বা সেখান থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে স্বাচ্ছ্ন্দবোধ করেন না। ইসলামিক উইন্ডোর মাধ্যমে এ ধরনের মানুষদেরকে প্রতিষ্ঠানটির গ্রাহক নেটওয়ার্কে নিয়ে আসা সহজ হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি