ভোক্তা পর্যায়ে দাম কমল এলপিজির

ভোক্তা পর্যায়ে দাম কমল এলপিজির
ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৯৩ টাকা কমিয়ে ১ হাজার ২৪২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার (২ জুন) বিকেলে এ ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল। সন্ধ্যা ৬টা থেকেই এ দাম কার্যকর হবে।

বিইআরসির চেয়ারম্যান বলেন, বেসরকারি এলপিজির রিটেইল পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি ৯৭ টাকা ৩ পয়সা এবং মূসকসহ মূল্য প্রতি কেজি ১০৩ টাকা ৫০ পয়সায় সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী রিটেইল পয়েন্টে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ মূল্য ১ হাজার ২৪২ টাকায় সমন্বয় করা হয়েছে।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসকসহ মূল্য ৫.৫ কেজি ৫৭০ টাকা; ১২ কেজি ১ হাজার ২৪২ টাকা; ১২.৫ কেজি ১ হাজার ২৯৫ টাকা; ১৫ কেজি ১ হাজার ৫৫৩ টাকা; ১৬ কেজি ১ হাজার ৬৫৭ টাকা; ১৮ কেজি ১ হাজার ৮৬৩ টাকা; ২০ কেজি ২ হাজার ৭১ টাকা; ২২ কেজি ২ হাজার ২৭৮ টাকা; ২৫ কেজি ২ হাজার ৫৮৭ টাকা; ৩০ কেজি ৩ হাজার ১০৬ টাকা; ৩৩ কেজি ৩ হাজার ৪১৬ টাকা; ৩৫ কেজি ৩ হাজার ৬২২ টাকা এবং ৪৫ কেজি ৬ হাজার ৫৯ টাকা।

সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান ও বার্কের সচিব মো. খলিলুর রহমাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি