টেসলার ১০ শতাংশ কর্মী ছাঁটাই করতে চান ইলন মাস্ক

টেসলার ১০ শতাংশ কর্মী ছাঁটাই করতে চান ইলন মাস্ক
কিছুদিন চলল টুইটার কেনা ও না কেনা নিয়ে নাটক। এবার বিশ্বের শীর্ষ ধনী ও বৈদ্যুতিক গাড়ি কোম্পানির টেসলার ১০ শতাংশ কর্মী ছাঁটাই করতে চান বলে মন্তব্য করেছেন কোম্পানিটির প্রধান নির্বাহী ইলন মাস্ক। সম্প্রতি টেসলার নির্বাহীদের কাছে পাঠানো এক ই-মেইলে অর্থনীতি নিয়ে উদ্বেগ জানানোর পাশাপাশি কর্মীসংখ্যা কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার নির্বাহীদের কাছে এই ই-মেইল পাঠিয়েছেন মাস্ক। এর শিরোনাম ছিল 'বিশ্বজুড়ে সব নিয়োগ স্থগিত'। এতে অর্থনীতি সম্পর্কে নিজের 'প্রচণ্ড বাজে অনুভূতির' কথা উল্লেখ করে টেসলার জনবল ১০ শতাংশ কমানোর পরিকল্পনা জানান বিশ্বের শীর্ষধনী মাস্ক।

এর মাত্র দুদিন আগেই আরেক বোমা ফাটান ইলন মাস্ক। বলেন, ঘর থেকে কাজ করা সব কর্মীকে কর্মস্থলে ফিরতে হবে, নাহয় চাকরি ছেড়ে দিতে হবে। বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার শঙ্কা নিয়ে কয়েকদিন থেকেই বেশ সোচ্চার তিনি।

টেসলা ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোতে ২০২১ সালের শেষে প্রায় এক লাখ কর্মী কাজ করেছেন। কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার বিষয়ে টেসলার মন্তব্য পায়নি রয়টার্স। এ ছাড়া টেসলার কর্মী ছাঁটাইয়ের সঙ্গে ইলন মাস্কের টুইটার কেনার সম্পর্ক আছে কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি।

তবে জনবল কমানোর খবর প্রকাশের পরপরই শুক্রবার যুক্তরাষ্ট্রে টেসলার শেয়ারের দর কমে গেছে প্রায় তিন শতাংশ। বিশ্ব অর্থনীতি নিজস্ব মত আছে ইলন মাস্কের। আর কিছুদিন থেকেই বিশ্লেষকরো বলছেন, আবার মন্দার কবলে পড়তে পারে বিশ্ব অর্থনীতি।

সেই পরিপ্রেক্ষিতে তিনি কর্মী ছাঁটাইয়ের এই ঘোষণা দিয়েছেন। আর তিনি নিজে যেহেতু এই ঘোষণা দিয়েছেন, সেহেতু কিছু ছাঁটাই হবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না