ডিআইইউসাস’র সভাপতি মুছা, সম্পাদক মাহমুদুল

ডিআইইউসাস’র সভাপতি মুছা, সম্পাদক মাহমুদুল
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির ‘কার্যকরী পরিষদ নির্বাচন ২০২২-২৩’ এর সভাপতি হয়েছেন দ্যা ডেইলি পোস্টের প্রতিনিধি মুছা মল্লিক ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পিবিএন ২৪ এর প্রতিনিধি মাহমুদুল হাসান।

শুক্রবার (৩ জুন) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ৩০৯ নং কক্ষে ভোট হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে প্রধান নির্বাচন কমিশনার রাজিউর রহমান এই ফলাফল ঘোষণা করেন।

নতুন এ কমিটিতে সহ-সভাপতি-১ পদে নির্বাচিত জাগো নিউজের প্রতিনিধি ইসমাম হোসেন মবিন, সহ-সভাপতি-২ পদে একুশে টিভি অনলাইনের সাদিয়া তানজিলা, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আগামী নিউজের বাহারুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক-২ পদে দৈনিক ইত্তেফাক ও অধিকারের কাজী ফিরোজ আহমেদ, কোষাধ্যক্ষ পদে দৈনিক ভোরের ডাকের ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আমার সংবাদের ইব্রাহীম প্রমানিক, দপ্তর সম্পাদক পদে রাইজিং বিডি -এর কাওছার আলি, প্রচার ও প্রকাশনা পদে বাংলাভিশনের ইসরাত জাহান, সাহিত্য বিষয়ক সম্পাদক পদে সাম্প্রতিক দেশকালের মশিউর রহমান, কর্মসূচি ও পরিকল্পনা পদে শেয়ারবিজের তানজিলা আক্তার লিজা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে খোলা কাগজের আশরাফুল ইসলাম সুমন, কার্যনির্বাহী সদস্য-১ প্রতিদিনের সংবাদের হুমায়রা আনজুম শ্যামসী, কার্যনির্বাহী সদস্য-২ আওয়াজ বিডির রাকিবুল হাসান ও কার্যনির্বাহী সদস্য-৩ ডেইলি বাংলাদেশের আবুল কালাম।

এসময় উপস্থিত ছিলেন- সহকারী নির্বাচন কমিশনার মুরাদ হুসাইন এবং তাহিয়া রুবাইয়াত অপলা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান নির্বাচন কমিশনার রাজিউর রহমান বলেন, প্রত্যক্ষ ভোটে একটি উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন হয়েছে। আশা করি নব-নির্বাচিত কমিটির পাশাপাশি সদস্যরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করতে সহায়ক ভূমিকা পালন করবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি