Ortho Songbad আর্কাইভ

সংসদে বাজেট অধিবেশন শুরু

সংসদে বাজেট অধিবেশন শুরু
জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে আজ।  এই অধিবেশনেই আগামী ৯ জুন ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট বিতর্ক এবং অনুমোদিত হবে।

রোববার বিকেল ৫টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এর আগে গত ১৮ মে রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী জাতীয় সংসদ অধিবেশন আহ্বান করেন।

অধিবেশনে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুনের পর বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ  প্রকাশ করে সংসদ। এছাড়া আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার