আলী রেজা ফের ইবিএলের এমডি ও সিইও হলেন
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) পঞ্চমবারের মতো আলী রেজা ইফতেখারকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ দিয়েছে। তিনি ২০২৬ সালের ১৮ এপ্রিল অবসর গ্রহণের আগ পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ইফতেখার ২০০৭ সাল থেকে ইবিএলের এ পদে অধিষ্ঠিত রয়েছেন। তিনি ২০০৪ সালে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদানের পর ২০০৬ সালে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন।
আলী রেজা ইফতেখার ২০১২ সালে এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ডে ‘সিইও অব দি ইয়ার ২০১২’ পুরস্কারে ভূষিত হন। তিনি ২০২০-২১ ও ২০১৪-১৫ মেয়াদে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) নেতৃত্ব দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং গ্র্যাজুয়েট ইফতেখারের ঝুঁকি ব্যবস্থাপনা, করপোরেট কমপ্লায়েন্স এবং ব্যাংক খাতে রেগুলেটরি বিষয়ে বিশাল অভিজ্ঞতা রয়েছে। —বিজ্ঞপ্তি