একদিনেই ৯৫জন করোনায় আক্রান্ত চট্রগ্রামে

একদিনেই ৯৫জন করোনায় আক্রান্ত চট্রগ্রামে
চট্টগ্রামে সদরঘাট থানার ওসি ফজলুর রহমানসহ একদিনেই রেকর্ড ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (১৩ মে) ফৌজদারহাটের বিআইটিআইডি, সিভাসু এবং চমেকের ল্যাবে নমুনা পরীক্ষায় এই ফলাফল পাওয়া যায়।

রাত সাড়ে ১০টার দিকে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রামে পজিটিভ হয় ৩৮টি। চট্টগ্রাম মহানগরীতে ৩৩ জন ও উপজেলাগুলোতে পাঁচজন পজিটিভ শনাক্ত হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৯০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৪৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে নগরের ৪২ জন এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলার চারজন।

এর আগে সন্ধ্যায় সিভাসুর ল্যাবে ৪৬টি নমুনা পরীক্ষার ফলাফলে ২০টি পজিটিভ ধরা পড়ে। এর মধ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১২ জন রয়েছে। এ নিয়ে বুধবার চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াচ্ছে রেকর্ড ৯৫ জনে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট