মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র করোনায় আক্রান্ত

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র করোনায় আক্রান্ত
মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্ডের এক মুখপাত্র করোনায় আক্রান্ত হয়েছেন। সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে, প্রেসিডেন্টের কার্যালয়ের একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। সরকারের শীর্ষ পর্যায়ে করোনার সংক্রমণ দেখা দেওয়ায় দেশজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে।

রবার্তো ভেরাসকো আলভারেজ পররাষ্ট্রমন্ত্রীর খুবই ঘনিষ্ঠ একজন। তিনি তার প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

করোনায় আক্রান্তের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন রবার্তো। তিনি জানিয়েছেন যে, সম্প্রতি তিনি কোভিড-১৯য়ে আক্রান্ত হয়েছেন।

মেক্সিকোতে এখন পর্যন্ত ৪০ হাজার ১৮৬ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬২ জন এবং মারা গেছে ২৯৪ জন।

দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ হাজার ২২০ জনের। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২৬ হাজার ৯৯০ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ৮ হাজার ৯৭৬টি। অপরদিকে ৩৭৮ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না