স্পেনে প্রচণ্ড তাপপ্রবাহে ৮৪ জনের মৃত্যু

স্পেনে প্রচণ্ড তাপপ্রবাহে ৮৪ জনের মৃত্যু
স্পেনে প্রচণ্ড তাপপ্রবাহে ৮৪ জনের মৃত্যু হয়েছে। কার্লোস ৩ স্বাস্থ্য ইনস্টিটিউট স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছে।

জুলাইয়ের ১০, ১১ ও ১২ তারিখ এসব মৃত্যুর ঘটনা ঘটে। এ সময় দেশটির বড় অংশজুড়ে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি। আর দেশটির দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমে তাপমাত্রা বেড়ে ৪৫ ডিগ্রি পর্যন্ত পৌঁছেছিল।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, দাবদাহ আগামী সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলতি বছরে এটি স্পেনে দ্বিতীয় দাবদাহ। প্রথমবার ১১ থেকে ২০ জুন দাপদাহে দেশব্যাপী ৮২৯ জনের মৃত্যু হয়েছে, তখন তাপমাত্রা ছিল ৪৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

দেশটির কর্তৃপক্ষ মানুষকে বেশি করে পানি পান করতে, অতিরিক্ত ব্যায়াম থেকে বিরত থাকতে এবং যতটা সম্ভব বাড়ির ভেতরে থাকার পরামর্শ দিয়েছে। সূত্র: আইএএনএস

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না