আখাউড়ায় পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

আখাউড়ায় পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা খোকন খানের মৃত্যুতে রোববার এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের যৌথ স্বাক্ষরিত নোটিশে বন্ধের এ তথ্য জানানো হয়। তবে এদিন বন্দর দিয়ে ভারতে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে। খোকন খান আখাউড়া পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগেরও সভাপতি।

আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, শনিবার ভোরে খোকন খান ঢাকার একটি হাসপাতালে মারা যান। তার মৃত্যুতে রোববার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার থেকে যথারীতি বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

এর আগে ঈদুল আজহা উপলক্ষে সাতদিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট