সূর্যমুখী তেল রপ্তানির কোটা বাড়াল রাশিয়া

সূর্যমুখী তেল রপ্তানির কোটা বাড়াল রাশিয়া
সূর্যমুখী তেল এবং সূর্যমুখী খাবার রপ্তানির জন্য কোটা বাড়িয়েছে রাশিয়া। পর্যাপ্ত দেশীয় সরবরাহের কারণে রপ্তানি কোটা বাড়ানো হয়েছে বলে রুশ সরকারের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে জানিয়েছে।

চলতি বছরের মার্চের শেষ থেকে আগস্টের শেষ পর্যন্ত সূর্যমুখী বীজ রপ্তানি নিষিদ্ধ করেছিল রাশিয়া। ঘাটতি এড়াতে এবং অভ্যন্তরীণ দামের উপর চাপ কমাতে সূর্যমুখী তেলের উপর রপ্তানি কোটা আরোপ করেছিল দেশটি।

তবে রোববার রুশ সরকার জানিয়েছে, সূর্যমুখী তেলের রপ্তানি কোটা আগের সীমা ১ দশমিক ৫ মিলিয়ন টন থেকে ৪ লাখ টন বাড়ানো হয়েছে।

এছাড়া সূর্যমুখী খাবার রপ্তানির উপর সীমাবদ্ধতা আগের ৭ লাখ টনের সীমা থেকে ১৫ লাখ টন বাড়ানো হয়েছে।
চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত এসব নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না