সঞ্চয়পত্রে ৫ লাখের বেশি বিনিয়োগে আয়কর রিটার্ন বাধ্যতামূলক

সঞ্চয়পত্রে ৫ লাখের বেশি বিনিয়োগে আয়কর রিটার্ন বাধ্যতামূলক
সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগ করতে হলে এখন থেকে সর্বশেষ বছরের আয়কর রিটার্ন জমার প্রমাণাদি দেখাতে হবে। একই সঙ্গে ডাকঘর সঞ্চয় ব্যাংকে অ্যাকাউন্ট খুলতেও রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার (২৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ থেকে সব ব্যাংকের প্রধান নির্বাহীরদের কাছে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক ‘বাণিজ্যিক ব্যাংকগুলোকে সঞ্চয়পত্র ও ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাবে ৫ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে অর্থ আইন, ২০২২ এর ৪৮ ধারা যথাযথ পরিপালনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে।’

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনামতে, পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্রে বিনিয়োগ অথবা ডাকঘর সঞ্চয় হিসাব (অ্যাকাউন্ট) খুলতে তার সর্বশেষ বছরের আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে। আবার ব্যাংক হিসাবে ক্রেডিট ব্যালেন্স ১০ লাখ টাকা অতিক্রম করলে রিটার্ন জমার প্রমাণপত্র দিতে হবে ব্যাংকে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি