জেসিআই ঢাকা ওয়েস্টের তৃতীয় জিএমএম অনুষ্ঠিত

জেসিআই ঢাকা ওয়েস্টের তৃতীয় জিএমএম অনুষ্ঠিত
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) আঞ্চলিক সংগঠন জেসিআই ঢাকা ওয়েস্টের (পশ্চিম) ২০২২ সালের তৃতীয় সাধারণ সভা (জিএমএম) অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি হোটেলে জেসিআই ঢাকা ওয়েস্টের সাধারণ সদস্যদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবী সংগঠনটির লোকাল চ্যাপ্টার থেকে জানানো হয়, এ বছর তৃতীয়বারের মতো তারা সফলভাবে সকল সদস্যদের নিয়ে সাধারণ সভা সম্পন্ন করেছে। এই আয়োজনের মাধ্যমে মূলত চলতি বছরের নানা কর্মকাণ্ড ও বাজেট পর্যালোচনা করা হয়েছে। এছাড়া লোকাল কমিটি তাদের সামনের দিনগুলোর কর্ম পরিকল্পনা পরিবেশন করেছে। একইসঙ্গে অনুষ্ঠানটিতে জেসিআই ঢাকা ওয়েস্টের সঙ্গে কিছু প্রতিষ্ঠানের সমঝোতা চুক্তিসই, প্রতি মাসের সেরা সদস্যের ক্রেস্ট প্রদান এবং দুজন নবনির্বাচিত বোর্ড সদস্যের শপথ অনুষ্ঠিত হয়েছে।

[caption id="attachment_116939" align="alignnone" width="834"] ছবি: ফয়সাল ইব্রাহীম/অর্থসংবাদ[/caption]

জেসিআই ঢাকা ওয়েস্টের ২০২২ লোকাল প্রেসিডেন্ট মুহাম্মাদ আলতামিশ নাবিলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল সেক্রেটারি জেনারেল জিয়াউল হক, ভাইস প্রেসিডেন্ট ও চ্যাপ্টার মেন্টর এজাজ মোহাম্মদ, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোসায়েব আলম, ভাইস প্রেসিডেন্ট এম কামরুল চৌধুরী, ডিরেক্টর ত্বহা ইয়াছিন রমাদান, লোকাল সেক্রেটারি জেনারেল নূর মোহাম্মাদ আলী ও লোকাল বোর্ড মেম্বারসহ চ্যাপ্টারটির অর্ধশতাধিক সদস্য।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআই সদরদপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে। বাংলাদেশে বর্তমানে জেসিআই’র প্রায় ২৫ টির অধিক আঞ্চলিক সংগঠন কাজ করছে। এর মধ্যে জেসিআই ঢাকা ওয়েস্ট বৃহৎ এবং প্রাচীনতম।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি