অবকাশকালে বিচারিক কার্যক্রম পরিচালনায় হাইকোর্টে ১৭ বেঞ্চ গঠন

অবকাশকালে বিচারিক কার্যক্রম পরিচালনায় হাইকোর্টে ১৭ বেঞ্চ গঠন
দেশের উচ্চ আদালতের হাইকোর্ট বিভাগে অবকাশকালে বিচারিক কার্যক্রম পরিচালনায় ১৭টি বেঞ্চ গঠন করা হয়েছে। অবকাশে জরুরি বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য এসব বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বুধবার (১৭ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী স্বাক্ষরিত সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জারি করা পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, আগামী ৪ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য ১৭টি বেঞ্চ গঠন করা হয়েছে। সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৩টি একক ও বাকি ১৪টি দ্বৈত বেঞ্চ গঠন করা হয়েছে।

সরকারি ও সাপ্তাহিক ছুটিসহ কোর্টের অবকাশে আগামী ২ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের উভয় (হাইকোর্ট ও আপিল) বিভাগের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে গঠিত এসব বেঞ্চের বিস্তারিত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

থাইল্যান্ডে সিকদার পরিবারের ১৩৩ কোটি টাকার সম্পদ অবরুদ্ধের আদেশ
এস আলমসহ ৩ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ
ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর ইমরান হত্যা মামলায় গ্রেফতার
দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণ পৃথক করলো সরকার
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে
হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান
ইস্টার্ন ব্যাংক চেয়ারম্যানের পরিবারের ১৪৬ হিসাব খতিয়ে দেখবে দুদক
বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ
হাবিবুরসহ ৮ জনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ
শেখ হাসিনার বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ