বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৩৮ জেলে

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৩৮ জেলে
বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে পাঁচটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ আগস্ট) এসব ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৩৮ জেলে।

আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ৎদার মালিক সমিতির সভাপতি ও লতাচাপলী ইউনিয়নের চেয়ারম্যান মো. আনসার উদ্দিন মোল্লা এবং মহিপুর মৎস্য আড়ৎদার মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ রাজা মিয়া জানান, ডুবে যাওয়া ট্রলারগুলো হলো-এফবি মা মনি-৩, এফবি সাইফুল, এফবি আল-মামুন, এফবি কুলসুম, এফবি রফিক মিঝি। এর মধ্যে এফবি রফিক মিঝির ট্রলারে থাকা জেলেদের বাড়ি ভোলার হাজারীগঞ্জে। বাকি চার ট্রলারের জেলেদের বাড়ি মহিপুর থানার বিভিন্ন এলাকায়। এছাড়া নিখোঁজ ট্রলারগুলো হলো-এফবি জাবের, এফবি আবদুল্লাহ, এফবি মা-মনি-২, এফবি মা-কুলসুম-২, এফবি আবদুল্লাহ, এফবি নুরভানু, এফবি মায়ের দোয়া, এফবি আশরাফুল, এফবি ইয়াসমিন, এফবি মায়ের দোয়া। নিখোঁজ অন্য ট্রলারগুলোর নাম এখনও জানা যায়নি।

নিজামপুর কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সেলিম মন্ডল বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় আজ সকাল থেকে পটুয়াখালীসহ উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়ার পাশাপাশি বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠে। আমাদের টহল টিম সাগরে রয়েছে এবং উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

উদ্ধার হওয়া জেলেরা জানান, সাগরের অস্বাভাবিক ঢেউয়ের কবলে পড়ে ট্রলারগুলো ডুবে যায়। এ সময় পাশে থাকা অন্য ট্রলারের মাধ্যমে অন্তত ৭০ জেলে উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন ৩৮ জেলে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট