কন্টেইনার ডিপোর হ্যান্ডলিং চার্জ কমল ৫ শতাংশ

কন্টেইনার ডিপোর হ্যান্ডলিং চার্জ কমল ৫ শতাংশ
দেশের ১৯টি বেসরকারি কন্টেইনার ডিপোতে হ্যান্ডলিং চার্জ কমিয়েছে বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিকডা)। মঙ্গলবার (৩০ আগস্ট) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বিকডা। এতে বর্ধিত চার্জ ৩ দশমিক ৫ শতাংশ থেকে ৫ শতাংশ কমানো হয়েছে বলে উল্লেখ করা হয়।

এর আগে ডিজেলের দাম বাড়ানোর পর গত ৬ আগস্ট আমদানি কনটেইনার হ্যান্ডলিংয়ে ৩৫ শতাংশ চার্জ বাড়ানো হয়। এখন কমিয়ে তা ৩০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। ৩০ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

সার্কুলার জানানো হয়েছে, ২০ ফুট কন্টেইনারের জন্য আমদানি কনটেইনার হ্যান্ডলিং প্যাকেজ ৬ আগস্টের আগে ৯ হাজার ৭৫৪ টাকা ছিল। গত ৬ আগস্ট থেকে তা বাড়িয়ে ১৩ হাজার ৮০ টাকায় করা হয়। এখন তা ১২ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

একইসঙ্গে ৪০ ফুট কনটেইনারের জন্য প্যাকেজ চার্জ আগে ছিল ১১ হাজার ২৫৫ টাকা। পরে ৬ আগস্ট তা বাড়িয়ে ১৫ হাজার ১০৭ টাকা করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে এই চার্জ ১৪ হাজার ৫৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) ডিজেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা কমানোর ঘোষণা দিলে মঙ্গলবার বিকডার সদস্যরা একটি বৈঠকে (ভার্চুয়াল) চার্জ কমানোর সিদ্ধান্ত নেন।

অন্যদিকে, খালি কনটেইনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে শুল্ক আগের ২৪ শতাংশ বৃদ্ধির বিপরীতে নতুন ঘোষণা অনুযায়ী ২০ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি করা হবে। আবার রপ্তানি কনটেইনার হ্যান্ডলিংয়ে ২৫ শতাংশ বাড়ানোর আগের সিদ্ধান্তের বিপরীতে ৩০ আগস্ট থেকে ২১ দশমিক ৫ শতাংশ বাড়ানো হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো